― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

উজিরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মুন্ডপাশা আনোয়ারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুন্ডপাশা একতা তরুণ সংঘের উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পৃষ্ঠ পোষকতায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

ফাইনাল টুর্নামেন্টে উজিরপুর পৌরসভা একাদশকে হারিয়ে শিকারপুর একাদশ বিজয় লাভ করেন।


সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি কাজী মাহবুব (ধলুর) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের সাবেক ভিপি কাজী এমদাদুল হক মিলন, সরকারি বি এম কলেজের সাবেক বাকসু সম্পাদক ও বরিশাল জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক, মোঃ নাসির উদ্দিন হাওলাদার
উজিরপুর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পনির খান।

ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় ভরে যায়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।

বিএম/জ/রা