ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
তিনি বলেন, এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-রাজশাহী-চাপাই রোডে রাজশাহীগামী যাত্রীবাহী (ময়মনসিংহ-ব-১১-০০১১) একটি বাসে প্রায় তিন ঘণ্টা নির্যাতন চালিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয় ডাকাতদল।
এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা।
বিএম/জ/রা



