ডেস্ক রিপোর্ট : আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
ঘটনাবলি
১৫৫৬ – সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।
১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।
১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।
১৯১৬ – জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।
১৯১৯ – জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।
১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।
১৯৫৩ – ইসরাইলের সঙ্গে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। গ্রিস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।
১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮ – চীন এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বছর রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।
বিএম/জ/রা



