― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

৮ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

লাইফস্টাইল: আজ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার।এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটেছে উল্লেখযোগ্য ঘটনা।

এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

ঘটনাবলি: ১৬৭২ – স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।

১৯০৫ – রুশ-জাপান যুদ্ধ শুরু।

১৯৪১ – ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।

২০০৫ – গুগল ম্যাপের যাত্রা শুরু।

জন্ম: ১৮২৮ – জুল ভার্ন, ফরাসি লেখক।

১৮৮৩ – জোসেফ শুম্পটার, অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৮৮৬ – উস্তাদ ফৈয়াজ খান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৮৯৭ – জাকির হুসেইন (রাজনীতিবিদ), অর্থনীতিবিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯২৫ – জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সংগীতজ্ঞ।

১৯৩১ – জেমস ডিন, মার্কিন অভিনেতা।

১৯৩৪ – আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪১ – জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের গজল গায়ক।

১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ।

১৯৭৬ – খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।

১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার।

১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার।

বিএম/জ/রা