― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে ভাঙচুর চলমান

নিজস্ব প্রতিবেদক: বরিশাল প্রেসক্লাবেব সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা ।

ছবিঃ বরিশাল মেইল

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরীর আগরপুর রোডে জড়ো হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ।

এরপরে তারা ম্যুরালটি ভাঙচুর শুরু করে। এখন ভাঙচুর চলমান রয়েছে বলে দেখে গেছে।

এছাড়াও ভাঙচুর করা হচ্ছে নগরীর সিএন্ডবি রোডের চৌমাথা এলাকার লেকের পাড়ে বীরমুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কটি।

পার্কটি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে মহাসড়কের পাশে নির্মাণ করেন।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বরিশাল নগরীর বগুড়া রোডস্থ আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা।

কিছু মানুষ ওই সময় বাড়ির মালামাল লুট করতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দেন এবং বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেন।

তার আগে নগরীর কালিবাড়ী রোডস্থ শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় ।

বিএম/জ/রা