― Advertisement ―

নয় বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন

আন্তর্জাতিক ডেস্ক: নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জানানো হয়, ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ কর্মকর্তার সমন্বয়ে মঙ্গলবার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালায়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহ ধরে নজরদারির পর অভিবাসন বিভাগ এই অভিযান চালায়।

সূত্র: দ্য স্টার

বিএম/জ/রা