― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

আজ বিশ্ব ক্যান্সার দিবস

স্বাস্থ্য ডেস্ক: আজ ৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

জানা গেছে, বাংলাদেশে অনুমিত ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতি বছর আড়াই থেকে ৩ লাখ রোগী নতুন করে এই পরিসংখ্যানে যুক্ত হয়। এদের একটা বড় অংশ চিকিৎসার বাইরে থেকে যায়, একটা অংশ অপচিকিৎসার দ্বারস্থ হয়।

সর্বোচ্চ এক-চতুর্থাংশ রোগী সঠিক চিকিৎসার সন্ধান পান, যাদের আবার অর্ধেকই আসেন দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে। যখন চিকিৎসায় সুস্থ হওয়ায় সম্ভাবনা নিম্নমুখী। এমনকি অনেকের পক্ষে ক্যান্সার চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব হয় না ।

বিশেষজ্ঞরা বলেন, শুধু স্বাস্থ্যকর খাদ্যাভাসের মাধ্যমে বিপুল সংখ্যক রোগীকে ক্যান্সার ঝুঁকিমুক্ত রাখা সম্ভব। ক্যান্সার হওয়ার চেয়ে না হওয়ার দিকে নজর দেওয়া বেশি জরুরি। কারণ এতে ব্যাস্টিক ও সামস্টিক অর্থনীতিতে চাপ বাড়ে। শারীরিক কষ্ট ও যন্ত্রণাদায়ক মৃত্যু তো বলাই বাহুল্য।

বিএম/জ/রা