নিজস্ব প্রতিবেদক: স্বল্প মূল্যে স্টল বরাদ্ধ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করাসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ক্ষুদ্র ফল ব্যবসায়িরা।
এর ফলে সড়কের দু-পাশে যানযটের সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যায় ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সৈয়দ হাতেম আলি কলেজ চৌমাথা বরিশাল-কুয়াকাটা মহসড়ক অবরোধ করে এ মানববন্ধন করে চৌমাথা বাজার ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।
পরে বিসিসি প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ব্যবসায়িরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছে। প্রতিদিন দুই টাকা হারে খাজনা দেয়ার সময় থেকে অদ্ধ পর্যন্ত সরকারি সকল নিয়মকানুন মেনে ব্যবসা করে আসছি।
বরিশাল সিটি কর্পোরেশন সৃষ্টি হবার পর থেকে যে কজন নগর পিতা হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন তারা সকলেই বিভিন্ন সময় বাজার আধুনিকায়নের নামে ফল ব্যবসায়ীদের সুুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাজারের ভিতর স্টল নির্মাণ করে আমাদেরকে বরাদ্ধ দেবার আশ্বাস দিয়ে ছিলেন।
কিন্তু হঠাৎ করে বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি কর্পোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে।
যা ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষে সম্ভব নয়। তাই অল্প বরাদ্ধে নির্মানকৃত স্টল যাতে আমরা পেতে পারি সে বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষন করছি।
তিন দফা দাবিগুলো হচ্ছে: টেন্ডার বাতিল করতে হবে, স্বল্প মূল্যে ফল ব্যবসায়ীদের মধ্যে স্টল বরাদ্ধ দিতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডারের মাধ্যমে বরাদ্ধকৃত স্টল বাদ দিয়ে আমাদের ফয়সালা দিতে হবে।
যদি এ দাবিগুলো মানা না নয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. সহিদ খান, আব্দুল জলিল, মো. শহিদুজ্জামান, মো, আরমান হোসেন, রবিউল হক, আনিচুর রহমানসহ ব্যবসায়িরা।
মানববন্ধন শেষে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্টল বরাদ্ধসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ী সমিতি।
বিএম/জ/রা



