ডেস্ক রিপোর্ট: হেলথলাইনের এক প্রতিবেদনে কয়েকটি স্বাস্থ্যকর খাবারের কথা বলা হয়েছে। এই খাবারগুলো তৈরি করাও সহজ এতে সকালে কম সময়ে পুষ্টিকর সমাধান পাবেন।
চিয়া সিড: চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা উদ্ভিদের বীজ। পুষ্টির কারণে চিয়া সিডকে সুপার ফুড বলা হয়। এতে রয়েছে কোয়েরসেটিন, কেম্পফেরল, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী। তাই সকালে চিয়াসিড খেতে পারেন।
ডিম: স্বাস্থ্যকর খাবারের কথা বলতে গিয়ে পুষ্টিবিদরা সবার আগে ডিমের কথাই বলেন। ডিমে প্রোটিন, ভিটামিন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। ডিমে প্রয়োজনীয় সব উপাদান আছে আর ডিমের যেকোনো পদ তৈরি করাও সহজ। তাই সকালে খুব কম সময়ে ডিমের যেকোনো পদ খেতে পারেন।
ওটসমিল: ওটস একটি শস্যজাতীয় খাবার। ওটসে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ম্যাংগানিজ, কপার, ফসফরাস, আয়রন, জিংক, ফলেট, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন বি১ এবং ভিটামিন বি৬। সকালের নাশটায় ওটসের তৈরি বিভিন্ন খাবার রাখতে পারেন। সারা দিনের এনার্জি পেতে সকালের নাশতায় ওটস রাখতে পারেন। ওটস ওজন কমাতে সাহায্য করে। আপ নি চাইলে ওটসের সঙ্গে বিভিন্ন ফলযুক্ত করেও খেতে পারেন। নিজের সুবিধা মত একটি ওটসমিল তৈরি করে খেয়ে নিন।
ফল: সকালের নাশতায় ফল রাখুন। কলা, আপেল, কমলা, আঙুর অথবা মৌসুমি ফলমূল দিয়ে সকালের নাশতা করতে পারেন। বিভিন্ন রোগপ্রতিরোধে ও ওজন কমাতে আঁশজাতীয় খাবার প্রয়োজন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থাকে। চাইলে ফলমূল দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন।
গ্রিন টি: সকালে গ্রিন টি খেলে কফির মতোই কাজ করবে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি , বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে ও মস্তিষ্ককে উদ্দীপ্ত করে।
বিএম/জ/রা



