শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না।
এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যারা আবেদন করেছিল তারা বিশ্ববিদ্যালয়ে ফোন করে আবেদন উইথড্র করতে চাচ্ছেন, টাকা রিফান্ড চাচ্ছেন। সে প্রেক্ষিতে আজকে থেকে আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। আজকে দুপুর পর্যন্ত আবেদন হয়েছিল ৩৫ হাজার ৫১৯।
সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়েছে।
বিএম/জ/রা



