― Advertisement ―

পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে জাতিসংঘে চিঠি পাঠাল পানামা

ডেস্ক রিপোর্টঃ পানামা খাল পুনর্দখল বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে পানামা। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতিসংঘে পাঠানো চিঠিতে ট্রাম্পের অভিযোগকে অস্বীকার করে পানামা দাবি করেছে, তাদের সার্বভৌমত্বের ওপর এ ধরনের মন্তব্য হুমকি স্বরূপ।

পানামার রাষ্ট্রদূত এলয় আলফারো দে আলবা জাতিসংঘ সনদের একটি নিয়ম উল্লেখ করে বলেন, “অন্য কোনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বা শক্তি প্রয়োগ করা জাতিসংঘের নিয়মবিরুদ্ধ।”

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “পানামা খাল আমাদের ছিল, আছে এবং থাকবে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশের নেই।”

এদিকে, সোমবার ট্রাম্প খালটি পুনর্দখলের হুমকি দিয়ে বলেন, “আমরা এটি চীনকে দেইনি। আমরা পানামাকে দিয়েছি এবং এটি আবার ফিরিয়ে নেব।”

বিএম/সজীব