― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : দেশের সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগন আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে জানান তিনি। এছাড়া জনগন যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন।