ডেস্ক রিপোর্ট: লেবাননে আটকে পড়া দেশে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি। আগামী ১৬ জানুয়ারি এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছাবেন।
এই ৫৮ বাংলাদেশি বিমানযোগে দোহা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ।
পররাষ্ট্র মন্ত্রণালয়,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এর আগে ১৭টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিএম/জ/রা



