আন্তর্জাতিক ডেস্ক:২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এখন পর্যন্ত ৪০৩-এ পৌঁছেছে।
সামরিক বাহিনী শনিবার (১১ জানুয়ারী) বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে যে জাবালিয়ার কাছে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেয়া দুই শিশুও রয়েছে। প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে, উত্তর গাজার জাবালিয়া শহরের হালওয়া স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। বাসাল বলেছেন যে এই ঘটনায় ১৯ জন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিএম/জ/রা



