ডেস্ক রিপোর্ট : দেশের সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নামকরণের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভায় নাম পরিবর্তনের দাবি উপস্থাপন করা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)।
তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাম হওয়ায় আমাদের সম্প্রসারণের মধ্যে আটকে থাকতে হয়।
কৃষি অধিদপ্তর নাম হলে কৃষি সেক্টর নিয়ে কাজ করা সহজ হবে।’
অনুষ্ঠানে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম, কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ উপস্থিত ছিলেন।
বিএম/জ/রা



