― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্বে জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করবেন সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন।

শ‌নিবার (১১ জানুয়া‌রি) সকালে ঢাকায় এসেছেন ট্র্যাসি জ্যাকবসন। তার আজ মার্কিন দূতাবাসের দা‌য়িত্ব নে‌ওয়ার কথা রয়েছে।

এক বার্তায় ট্র্যাসি জ্যাকবসনকে স্বাগত জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস তাকে স্বাগত জা‌নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিএম/জ/রা