― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু ও সাধারণ সম্পাদক ফুয়াদ

ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম জাতীয় কাউন্সিলে এই ঘোষণা দেয়া হয়।

এর আগে গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কাউন্সিলররা উপস্থিত হয়ে ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।