― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক:স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো তারা।

সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) রাতে প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্দের অ্যাসিস্টে গোল করেন গাভি। হাঁটুর গুরুতর চোটে ১১ মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরা ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমে এটাই প্রথম গোল।

চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন বার্সার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামালও। গাভির অ্যাসিস্টে ম্যাচের ৫২ মিনিটে গোল করেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার। এ নিয়ে এই মৌসুমে বার্সার হয়ে তার গোল ৭টি, অ্যাসিস্টও করেছেন ১২টি।

দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে যে জিতবে, তাদের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা।