― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের ব্যাগে মিলল ২৫ বোতল মদ

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় তাদের ব্যাগে থেকে ২৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক আরোহী। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এক যুবকের নাম আল-আকসা (৩৫)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। নিহত অপর যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ছিটকে নিচে চলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুজনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অন্য এক নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।