২০২৩: আকাশপথে নিস্তব্ধতার রহস্য
২০২৩ সাল। বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এক অদ্ভুত বছর। সেই বছরে একটিও যাত্রীবাহী জেট বিমানের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। বিশ্বের যেকোনো প্রান্তে, প্রতিটি ফ্লাইট যেন সুরক্ষার এক আশ্চর্য আলয়ে পৌঁছেছিল। বিমান সংস্থাগুলো উচ্ছ্বসিত ছিল, প্রযুক্তিবিদরা দাবি করেছিলেন যে, এটি তাদের উন্নত প্রযুক্তির ফলাফল।
কিন্তু সত্যিই কি তা-ই?
বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন, এমন নিখুঁত নিরাপত্তা শুধুমাত্র প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ২০২৩-এর পুরোটা সময় যেন আকাশে কোনো অদৃশ্য শক্তি প্রহরীর মতো পাহারা দিচ্ছিল। কিন্তু ২০২৪ সালের শুরু থেকেই সেই শান্তি ভেঙে যায়। একের পর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা যেন মানবজাতির আকাশজয়ের গল্পকে মৃত্যুপুরীতে পরিণত করে।
২০২৪: আকাশে মৃত্যুর মিছিল
২০২৩ সাল ছিল আকাশপথে এক বিস্ময়কর বছর। একটিও বড় দুর্ঘটনা বা যাত্রীবাহী বিমানের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। কিন্তু যেন কোনো রহস্যময় শক্তি ২০২৪ সালকে অভিশপ্ত করে রেখেছিল। বছরের শুরু থেকেই একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনা বিশ্ববাসীকে শিহরিত করে তোলে।
আগস্ট মাসে ব্রাজিলে আঞ্চলিক একটি ফ্লাইট এবং ডিসেম্বরে ব্যক্তিগত একটি বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মোট ৭২ জন প্রাণ হারান। এই ঘটনাগুলোর রক্তাক্ত স্মৃতি এখনও মানুষকে আতঙ্কিত করে। অন্যদিকে, কাজাখস্তান, নেপাল, এবং মালাউইয়ের মাটিতে সংঘটিত দুর্ঘটনাগুলো কেড়ে নিয়েছে আরও ১৫০-এর বেশি মানুষের জীবন।
২০২৪-এর সবচেয়ে শিহরণ জাগানো দিনটি ছিল ২৯ ডিসেম্বর। একদিনে পৃথিবীর আকাশপথে ঘটে যায় চারটি পৃথক দুর্ঘটনা, যা একে বিশ্বব্যাপী বিমান চলাচলের ইতিহাসে একটি কালো দিন হিসেবে প্রতিষ্ঠিত করে। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে জেজু এয়ার ফ্লাইট বিধ্বস্ত হয়ে ১৭৯ জনের মৃত্যু হয়, যা বছরের সবচেয়ে ভয়াবহ ঘটনা। একই দিনে কানাডায় এয়ার কানাডার একটি ফ্লাইট রানওয়ে থেকে পিছলে যায়। যদিও যাত্রীরা প্রাণে বেঁচে যান, দুর্ঘটনার ধাক্কায় সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়।
নরওয়ের টর্প স্যান্ডেফজর্ড বিমানবন্দরে কেএলএম ফ্লাইটের জরুরি অবতরণ বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেও সেই মুহূর্তটি ছিল অবর্ণনীয় শ্বাসরুদ্ধকর। আরব আমিরশাহিতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট এবং কো-পাইলটের করুণ মৃত্যু ঘটে।
বিশেষজ্ঞরা এই বছরের একাধিক দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি, মানবীয় ভুল এবং প্রাকৃতিক বৈরিতাকে দায়ী করলেও, অনেকের মতে, এটি ছিল ২০২৩-এর রহস্যময় নিরাপত্তার বিপরীতে এক অভিশপ্ত প্রতিশোধ।
২০২৫: মৃত্যুর দিয়ে শুরু
২০২৫। বছরটি শুরু হয়েছে একটি দুঃস্বপ্নের মতো। আকাশপথে শূন্যতার মাঝে হঠাৎ ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা যেন সমগ্র পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে, নির্জন আকাশে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর গন্ধ। মানুষের মনে ভেসে উঠছে একটিই প্রশ্ন—আকাশ কি সত্যিই নিরাপদ, নাকি তার অদৃশ্য ছায়ার আড়ালে লুকিয়ে আছে কোনো রহস্যময় অভিশাপ?
অস্ট্রেলিয়ার শান্ত রটনেস্ট দ্বীপ। যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে, সেখানে আচমকা আকাশ থেকে ভেঙে পড়ে একটি ছোট বিমান। মৃত্যুর ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় জীবনের গল্প। পাইলট এবং দুই বিদেশি পর্যটক চিরতরে হারিয়ে যান। বাকি যাত্রীরা রক্তাক্ত অবস্থায় জীবনের শেষ সংগ্রামে লিপ্ত।
এর কয়েক ঘণ্টা পরেই ক্যালিফোর্নিয়ার ফুলারটনের আকাশে আরেকটি অন্ধকার ছায়া। এক ইঞ্জিনবিশিষ্ট ভ্যানের আরভি-১০ বিমান আচমকা একটি বহুতল ভবনে আছড়ে পড়ে। চিৎকার, ধোঁয়া, এবং দগ্ধ শরীরের গন্ধে যেন সময় স্থির হয়ে যায়। হতবাক মানুষ ভাবতে থাকে—কেন এমন হচ্ছে? মৃত্যুর এই নির্লজ্জ নৃত্য কি কোনো অশুভ শক্তির নির্দেশ, নাকি কেবলই প্রযুক্তির ব্যর্থতার নির্মম পরিণতি?
বিশ্বজুড়ে শোরগোল। ২০২৩-এর আশ্চর্যজনক নিরাপত্তার পর এমন বিপর্যয় কেন? বিশেষজ্ঞরা দ্বিধাগ্রস্ত। কেউ বলছেন, এটি মানুষের ভুল। কেউ বলছেন, প্রকৃতি নিজেই মানুষকে শাস্তি দিচ্ছে। আর কেউ কেউ আঙুল তুলছেন অদৃশ্য কোনো শক্তির দিকে, যে শক্তি আকাশপথকে অভিশপ্ত করে তুলেছে। ২০২৫ কি কেবল শুরু, নাকি এটি এক দীর্ঘ দুঃস্বপ্নের পথচলা?
বিএম/সজীব



