― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আ’লীগ: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:দেশে এখন প্রায় ১১ কোটি ভোটার রয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, সেগুলো বাদ দিলে ভোটার সংখ্যা কমে আসবে। তবে অনেক তরুণ-তরুণী ভোটার তালিকাভুক্ত হতে পারেনি।তাদের ভোটার করা হলে এ সংখ্যা আরও বাড়বে।

এজন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করতে হবে।

নাটোর জেলা জামায়াত আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও মোবারক হোসেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।

বিএম/জ/রা