― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

রমেক স্বাস্থ্যপরিচালকের দায়িত্বে এবার সেনা কর্মকর্তা

রংপুর প্রতিনিধি:

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল,অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ঠেকাতে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে রমেক স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

মৃত্র একদিনের ব্যবধানে হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।