― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পীরগাছায় আওয়ামী লীগ নেতা আটক

রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাশার নিজ বাড়ি থেকে পীরগাছা সদরে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পীরগাছা থানা ও ঢাকায় হত্যা মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

আবুল বাশার পীরগাছা থানা আওয়ামীলীগের সদস্য এবং ইটাকুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে বিকেল ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।