― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

বিরক্তি ও হতাশার কারণ হতে পারে যে ভিটামিন ঘাটতির লক্ষণ

বরিশাল মেইল ডেস্ক

যে কোনো পুষ্টির ঘাটতি হলেই শরীরে মারাত্মক প্রভাব পড়ে। বিশেষ করে ভিটামিন বি ১২ এর ঘাটতি স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হলো মুখে ঘা, দুর্বলতা, মস্তিষ্কের সমস্যা, বিরক্তি ও হতাশা ত্যাদি।

ভিটামিন বি ১২ হলো একটি পুষ্টি, যা শরীরের সুস্থ ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লোহিত রক্তকণিকা ও ডিএনএ গঠনে সাহায্য করার পাশাপাশি, এটি মস্তিষ্ক ও স্নায়ু কোষের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে খাদ্যিতালিকায় ভিটামিন বি ১২ সমৃদ্ধ খাবার না রাখলে কিংবা সাপ্লিমেন্ট গ্রহণ না করলে শরীরে দেখা দেয় গুরুত্বপূর্ণ এই ভিটামিনের ঘাটতি। যা শারীরিক নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

চরম ক্লান্তি, মেজাজ পরিবর্তন, ত্বকের পরিবর্তন, পেটের সমস্যা, স্মৃতিশক্তির কমে যাওয়া ইত্যাদি সহ আরও গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে ভিটামিন বি ১২ এর ঘাটতি। শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি পূরণে অবশ্যই খাদ্যতালিকায় পশুভিত্তিক বা সম্পূরক খাবার খেতে হবে।

দীর্ঘদিন ধরে ভিটামিন বি ১২ এর ঘাটতি শরীরে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। এটি স্নায়বিক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হতে পারে। এর অর্থ হলো শরীরে ভিটামিন বি ১২ এর মাত্রা কমে যাওয়া মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতায় গুরুতর প্রভাব ফেলে।

স্বাস্থ্য সংস্থা বিএমজে’র মতে, যদিও নিউরোলজিক জটিলতার অগ্রগতি সাধারণত ধীরে ধীরে হয়, তবে ভিটামিন বি ১২ এর ঘাটতি হরে তা চিকিৎসার পরও উপসর্গগুলো দীর্ঘ সময়ের জন্য শরীরে উপস্থিত থাকে। অন্যান্য স্নায়বিক লক্ষণগুলোর মধ্যে আছে হাঁটার অসুবিধা, স্মৃতিশক্তি হ্রাস, বিভ্রান্তি ও ডিমেনশিয়া।