চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাই কোর্ট বেঞ্চ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের এই রায় ঘোষণা করে।
রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম ও ইউনুসের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদেরকে অতিরিক্ত একবছর করে সাজা খাটতে হবে।
আসামিদের মধ্যে ইউনুস পলাতক রয়েছেন।



