― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

৯৯৯ নম্বরে ফোনকলে পিস্তল উদ্ধার


ডেস্ক রিপোর্ট : ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে একজন কলার জানান, সেখানে একজন অস্ত্রধারী ব্যক্তি ঘোরাফেরা করছে, কলার দ্রুত পুলিশ পাঠানোর জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

শনিবার (৮ মার্চ) ঢাকার ভাটারা থানাধীন চৌমাইল হাইস্কুলের কাছ থেকে একজন কলার ফোন দেন।


কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। কনস্টেবল আরিফ ভাটারা থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

পরবর্তীতে কলার ও সংশ্লিষ্ট থানা পুলিশ দলের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই শহিদুল ইসলাম।


৯৯৯ থেকে সংবাদ পেয়ে ভাটারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় বাপ্পী (২৪), পিতা- জয়নাল, নতুনপাড়া সাহেব বাজার, ইসলামপুর, জামালপুর কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে একটি চায়নায় তৈরি পিস্তল ম্যাগাজিন সহ উদ্ধার করে।

ভাটারা থানার পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই আব্দুল বাকী ৯৯৯ কে এবিষয়ে নিশ্চিত করেন।

বিএম/জ/রা