― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

৪ লাখ নিবন্ধনের মাইলফলকে গ্রামীনফোন একাডেমি, এআই কোর্সে তরুণদের ঢল

তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতায় স্বাবলম্বী করতে জিপি একাডেমির উন্মুক্ত লার্নিং প্ল্যাটফর্মে চার লাখ নিবন্ধনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোর্সগুলোতে গত মাত্র আট মাসে যুক্ত হয়েছেন অন্তত ৮০ হাজার তরুণ। দেশে প্রতিনিয়ত বদলাতে থাকা চাকরির বাজারের সঙ্গে তাল মেলাতেই প্রযুক্তিভিত্তিক এআই কোর্সের প্রতি এই উচ্চ আগ্রহ দেখা যাচ্ছে।

প্রযুক্তির দ্রুতিতে বিশ্বব্যাপী কাজের ধরন ও কর্মজীবনের হিসাব-নিকাশ আমূল বদলে যাচ্ছে। এই বাস্তবতায় তরুণদের কাজের দক্ষতা বাড়াতে জিপি একাডেমি তাদের পাঠ্যক্রমে যুক্ত করেছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। এই প্ল্যাটফর্মে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এজেন্টস, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ওয়ার্কফ্লো অটোমেশন, নো-কোড অ্যাপ ডেভেলপমেন্ট এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক বিষয় শেখার সুযোগ পাচ্ছেন বিনামূল্যে।

ইতোমধ্যে সাফল্যজনকভাবে প্রশিক্ষণ শেষ করা ৫০ হাজার শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সনদপত্র। তবে এই সনদপত্র কেবল প্রাতিষ্ঠানিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। শেখা দক্ষতা কাজে লাগিয়ে অনেকে এখন নিজের পায়ে দাঁড়াচ্ছেন, যুক্ত হচ্ছেন স্বনামধন্য প্রতিষ্ঠানে।

পটিয়া থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আমান উল্লাহ আমান জানান জিপি একাডেমির অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি বলেন, “আমি এত আত্মবিশ্বাসী হব কখনো ভাবিনি। জিপি একাডেমি আমাকে যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে সাহায্য করেছে, আর্থিক স্বাধীনতা দিয়েছে। এখন আমি ডেলয়েট বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার পাশাপাশি আমার এলাকার তিন শতাধিক তরুণকে এই শিক্ষায় সহায়তা করছি।”

দেশে প্রতি বছর প্রায় ২২ লাখ মানুষ শ্রমবাজারে পা রাখলেও মোট বেকারদের প্রায় ৭৮ দশমিক ৯ শতাংশই তরুণ। জিপি একাডেমির হেড অব ইএসজি ফারহানা ইসলাম জানান, নিয়োগকর্তাদের চাহিদা দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই এই পরিবর্তনকে ইতিবাচক সুযোগে রূপান্তর করাই জিপি একাডেমির মূল লক্ষ্য।