― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

২৩৩ রানে অলআউট বাংলাদেশ, সেঞ্চুরি নিয়ে অপরাজিত মুমিনুল

বরিশাল মেইল ডেস্ক

খালেদ আহমেদকে আউট করে জাদেজা যখন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০০ তম উইকেটের মাইফলক স্পর্শ করলেন ততক্ষণে বাংলাদেশ অলআউট। প্রথম ইনিংসে বাংলাদেশের সমাপ্তি ঘটেছে ২৩৩ রানে।

৩ উইকেটে ১০৭ রান নিয়ে শুরু করা বাংলাদেশ মুমিনুল শুরু করেছেন ৪০ রান নিয়ে। এক পাশে যখন উইকেটের আসা-যাওয়ার মিছিল তখন অন্য পাশ আগলে রেখেছেন মুমিনুল।

খেলেছেন অপরাজিত ১০৭ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিরর দিনে দেখেছেন ৯টি উইকেটের পতনও।

চতুর্থ দিনে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। এর মধ্যে দিনের দ্বিতীয় সেশনে ৮.২ ওভারে ২৮ রান তুলতেই শেষ চার উইকেট।

তিন উইকেট নিয়েছেন বুমরা। ২টি করে উইকেট সিরাজ, অশ্বিন ও আকাশের।