― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

২১ বছর পর ‘প্রথম’ ম্যাচ জিতলো লিভারপুল, রেকর্ড সালাহর

বরিশাল মেইল ডেস্ক

প্রথমার্ধে কিছুটা ছন্দহারা ফুটবল খেললো লিভারপুল। তাতে মনে হচ্ছিল সাম্প্রতিক বছরগুলোর ধারা বজায় থাকবে। যেখানে সর্বশেষ ৫ কোচের অধীনে প্রথম মৌসুম লীগের প্রথম জিততে পারেনি অলরেডরা। তবে দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ঝড়ে সালাহ-জটার গোলে আর্নে স্লট সেই ধারা ভাঙলেন। সালাহর গোলের রেকর্ডের দিনে ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপসউইচ টাউনকে হারালো লিভারপুল। ২০০৩ সালের পর নতুন কোচের অধীনে প্রথম প্রিমিয়ার লীগ ম্যাচে জয় পেলো তারা।

আজ প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লীগের নতুন আসরের প্রথম রাউন্ডে ২-০ গোলে জিতেছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে দিয়োগো জটা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সালাহ। এই জয়ে লিভারপুলে স্লটের পথচলার শুরুটা হলো রঙিন। গত মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব ছাড়ার পর কোচ করে আনা হয় তাকে।

প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ ছিল লিভারপুলের আক্রমণভাগ। গোলের জন্য মাত্র দুটি শট নেয় দলটি, যার মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।

প্রথমার্ধের যোগ করা সময়ে হাতছাড়া হয় সুর্বন সুযোগ। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। স্লটের শিষ্যদের তুলনায় প্রথমার্ধে ভালো খেলে ইপ্সউইচ। গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়ে দুটিই লক্ষ্যে রাখে তারা। ২০তম মিনিটে জ্যাকব গ্রিভসের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক আলিসন। ১০ মিনিট পর ওমারি হাটচিনসনের নিচু শটও ঝাঁপিয়ে ঠেকান এই ব্রাজিলিয়ান।

বিরতি থেকে ফিরেই ছন্দে ফেরে লিভারপুল। এই অর্ধে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে সফরকারীরা। যদিও গোলের দেখা মিলছিল না। ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন দিয়েগো জটা। ডান দিক থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের থ্রু বল ধরে সালাহ পাস দেন ছয় গজ বক্সের বাইরে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

৫ মিনিটের ব্যবধানে স্কোর দ্বিগুন সালাহ। দমিনিক সোবোসলাইয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড। এই গোলে প্রিমিয়ার লীগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ৯ গোলের রেকর্ড একার করে নিলেন তিনি। এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল অ্যালান শিয়েরার (৮), ওয়েইন রুনি (৮) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের (৮)।
৭১তম মিনিটে স্কোর বাড়ানোর সুযোগ পান সালাহ। কিন্তু তার শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। এরপর শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লিভারপুলের খেলোয়াড়রা।