― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

বরিশাল মেইল ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের অভিষেক ম্যাচেই ইউনাইটেডকে জয় এনে দিয়েছেন জসুয়া জার্কজি। শনিবার ওল্ড ট্রাফোর্ডে মৌসুম জয় দিয়ে শুরু করলো ম্যানইউ।

২৩ বছর বছর বয়সী ডাচ ফরোয়ার্ড জসুয়া ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামেন বদলি হিসেবে। ম্যাচের শেষ দিকে ইউনাইটেড যখন পয়েন্ট হারানোর শঙ্কায় তখনই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জার্কজি। তার এই গোলই লীগে শুভসূচনা এনে দিয়েছে ইউনাইটেডকে। ফুলহ্যামের বিপক্ষে ইউনাইটেড জিতেছে ১-০ গোলে।

ওল্ড ট্রাফোর্ডে গোলের লক্ষ্যে ৮৭ মিনিটে আক্রমণটা শুরু হয়েছিল জার্কজির পা থেকেই। ডান প্রান্তে বল বাড়িয়ে তিনি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর সেই বল তার উদ্দেশে ক্রস করে বক্সে পাঠান আলেহান্দ্রো গারনাচো। বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ফরোয়ার্ড।

গত মাসে ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে এসেছেন জার্কজি। দলের প্রথম ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিটনেসও ছিল না তার।

প্রিমিয়ার লীগে ইউনাইটেড নিজেদের পরের ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে। সপ্তাহের শেষে শনিবার ব্রাইটনের মাঠে মুখোমুখি হবে দুই দল।