ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি হোটেল রুম থেকে জনপ্রিয় মালয়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে হোটেল থেকে বের হতে না দেখে সন্দেহ হয় সেখানকার কর্মীদের। এরপর গত রবিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে, দিলীপ শঙ্কর উত্তর প্রদেশে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন। সিরিয়ালের শ্যুটিংয়ে সাময়িক বিরতি থাকায় তিনি তিরুবন্তপুরমের একটি হোটেলে ছিলেন। শেষবার শ্যুটিংয়ে যোগ দেওয়ার সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যা তার সহ-অভিনেতারা জানিয়ে ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘর থেকে অস্বাভাবিক গন্ধ আসতে দেখে তারা দরজা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করেন। দিলীপ শঙ্করের মৃত্যু রহস্যময় হওয়ায় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিনেতার মৃত্যুতে দক্ষিণী টেলিভিশন জগৎ ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএম/সজীব



