ডেস্ক রিপোর্ট : খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। যা প্রাচীনকাল থেকেই মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আসছে।
হৃদরোগের সমস্যা: হৃদ রোগ দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া যথেষ্ট উপকারী। এর ফলে হৃদযন্ত্রের অনেক উপকার পাওয়া যায়। গবেষণা বলছে, সারা রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার ফলে হার্টের সমস্যা দূর করে থাকে।
দেহের উষ্ণতা বৃদ্ধি: খেজুরে রয়েছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ম্যাগনেসিয়াম । খেজুরে থাকা এসব উপাদান শরীরকে উষ্ণ রাখতে ভূমিকা রাখে বলে জানিয়েছেন গবেষকরা । এ কারণে চিকিৎসকরা শরীরকে শক্ত রাখার জন্য নিয়মিত খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
বিএম/জ/রা



