বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ।
হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বুধবার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেতার সহধর্মিণীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান।
১৯৬৩ সালে ঢাকার চলচ্চিত্রে নৃত্যপরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার চলচ্চিত্রে প্রথম নৃত্যপরিচালনা ছিল ১৯৬৪ সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’।
বিএম/জ/রা



