― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে রাতেই তুরিন আফরোজের বাসা ঘিরে রাখার কথা জানায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর আইনি প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেও আলোচনায় ছিলেন।

বিএম/সজীব