আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন লঙ্ঘন ও সীমান্ত সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে ১৭ হাজার ৩৮৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ হাজার ৩৯৭ জন আবাসন আইন, ৪ হাজার ১২৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার হয়েছেন।
এছাড়া, সৌদি সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশের সময় ১ হাজার ৪৮৩ জনকে আটক করা হয়, যাদের বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।
বিশ্বের লাখ লাখ অভিবাসী সৌদি আরবে কর্মরত থাকলেও দেশটিতে নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিএম/সজীব



