― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাবেক আইনমন্ত্রী ও সাবেক আইজিপিকে গ্রেপ্তার দেখানো হলো হত্যা মামলায়

বরিশাল মেইল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।