ডেস্ক রিপোর্টঃ
সাত দফা দাবিতে ‘জাতীয় সমাবেশ’ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী৷ জাতীয় সমাবেশ।শনিবার (১৯ জুলাই) দুপুর দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু করে দলটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এর সভাপতিত্বে জাতীয় সমাবেশে বক্তৃতা করছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু করে দলটি৷
সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০ হাজারের মত স্বেচ্ছাসেবক।
সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
টিবিএম/জ/রা



