― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাগর থেকে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফ উপকূলীয় জলসীমায় মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, সাগরে মাছ ধরার সময় জেলেদের অপহরণ করা হয়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বিষয়টি জানার পর কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে আলোচনা করা হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃত ট্রলারগুলোর মধ্যে দুটি মোহাম্মদ শফিকের, আর বাকিগুলো বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের মালিকানাধীন।

শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, তার মালিকানাধীন একটি ট্রলারসহ ছয়টি ট্রলার সাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে আটক হয়। অপহৃত ৫৬ জন জেলের পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিএম/সজীব