― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সমুদ্রবন্দর থেকে ছয়দিন পর নামলো সতর্ক সংকেত

বরিশাল মেইল ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এজন্য ছয়দিন পর দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানো হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

গত ২৫ নভেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস।