নিজস্ব প্রতিবেদক
এবছর শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায় একটি পূজা মন্দির পরিদর্শন করতে এসে একথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, এবছর সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তার জন্য আনসার, পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবেন।
তিনি আরো জানান, “নিরাপত্তার দায়িত্বে মন্দির কমিটির সাত জন ভলান্টিয়ার, আটজন আনসার ও পুলিশ থাকবে। পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।”



