― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

লন্ডনে ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।

তাঁর স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো।

পরিবারিক আবহে মানসিকভাবেও তিনি প্রশান্তি অনুভবের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।

লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এম এ মালেক জানান, বেগম খালেদা জিয়া এখন অনেক ভালো আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

উনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ, উনি তাঁর বড় ছেলে তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের বাসায় নাতনীদের সার্বক্ষণিক পরিচর্যায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে আছেন।

সূত্র: এনটিভি

বিএম/জ/রা