― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

গত সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার প্রেক্ষাপটে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছবি: বিজিবি’র সৌজন্যে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

অন্তত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আজ বিজিবি মোতায়েন হল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির প্রচার চালাচ্ছে অনলাইনে। তাই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।