বরগুনা প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম লক্ষ জোটগত নির্বাচন করা । ইসলাম দেশ ও মানবতার কল্যানের জন্য তারা যেকোন দলের সাথে জোট করতে ও নির্বাচন করতে রাজি। তবে যদি জোট গঠন করা সম্ভব না হয় সেক্ষেত্রে একক নির্বাচনের সিদ্ধান্ত নিবেন তারা।
বুধবার (২৯ জানুয়ারী) বিকেল ৪ টায় বেতাগী পৌর অডিটরিয়াম মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউসুফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম ইসলাম।
সমাবেশে নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ, দল আর নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। ভেবেছিলাম এবার জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না বৈষম্য থাকবে না।
ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে। কেউ চাঁদা দাবি করবে না। একজন বিচারক কারও দিকে দৃষ্টি করে রায় লিখবে না। নিজের যোগ্যতা ও আইন অনুযায়ী রায় লিখবে। মানুষ রাস্তা ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে।
যেখানে থাকবে না জুলুম, দুর্ণীতি। সমস্ত মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। আশা নিয়ে আন্দোলন করেছিলাম। তবে ৫ই আগস্টের পরে আবারও দখলদার, আবারও চাঁদাবাজী, আবারও জুলুম, আবারও অনাচার অবিচার।
আবার ঢাকা ভার্সিটিতে নির্বিচারে হত্যা। এগুলো দেখার জন্য অন্দোলন করিনি। আমাদের আন্দোলন সফল হয়নি। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। দল ও নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি।
বিএম/জ/রা



