― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ


নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার ( ২৯ জানুয়ারি ) বিকেলে এ তালিকা ঘোষণা করেন নির্বাচন কমিশনার আইনজীবী মোখলেচুর রহমান ।

জানা গেছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন । মো:মুজিবুর রহমান নান্টু, মো: আলী হায়দার বাবুল, এস,এম,সাদিকুর রহমান লিংকন । তিনজনই বিএনপিপন্থী আইনজীবী ।

সহ- সভপতি অসীম কুমার বাড়ৈ, তারিকুল ইসলাম। ইতিমধ্যে এ দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন।

সম্পাদক পদে তিনজন হচ্ছেন মো: সালাউদ্দিন মাসুম, মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন, মোঃ আজাদ হোসেন, অর্থ সম্পাদক পদে দুজন মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ আব্দুল মালেক। যুগ্ম সম্পাদক পদে চারজন হচ্ছেন মনির হোসেন, মোঃ রুহুল আমিন খায়ের,বিউটি সুলতানা, আব্দুর রহমান চোকদার।

নির্বাহী সদস্য পদে ৬ জন । এরা হচ্ছেন কাজী মাহমুদা, মোহাম্মদ আজাদ, মোঃ মতিউর রহমান সেন্টু, মোঃ রিয়াজুল হক মোঃ আবুল খায়ের রতন , মোহাম্মদ হেমায়েত উদ্দিন (১)।

এবারের আইনজীবী সমিতির নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা । তাদের অভিযোগ আইনজীবী সমিতির বর্তমান নির্বাচন কমিশনার অবৈধ। অবৈধ কমিশনারের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে করছেন না।

উল্লেখ্য: আগামী ১৩ই ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছে ১০২১জন।

এ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা অংশগ্রহণ করলেও নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা ।

বিএম/জ/রা