― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মন থেকে অতীত স্মৃতি মুছে ফেলে দু’দেশের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আজ রবিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিবারের মধ্যে, ভাইদের মধ্যে যখন এটার সমাধান হয়ে গেছে, এমনকি ইসলামও আমাদের বলেছে যে, তোমাদের হৃদয় পরিষ্কার করো।”

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, সম্পদের সুষম বণ্টন সহ ঊনিশশো একাত্তর সালের যেসব অমীমাংসিত বিষয়ের কথা বাংলাদেশ বলছে, সেগুলো আগেই দু’দফায় সমাধান হয়ে গেছে বলে দাবি করেন ইসহাক দার।

তিনি বলেন,”চলুন সামনে এগিয়ে যাই। আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে, আমাদের ভবিষ্যত উজ্জল।”

ইসহাক দার বলেন, ‘১৯৭৪ সালে শেখ মুজিবের সময়, এরপর ২০০০ সালের গোড়ার দিকে যখন জেনারেল (পারভেজ) মোশাররফ এখানে এসেছিলেন এবং তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র জাতির উদ্দেশ্যে কথা বলেছিলেন।’

১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরে এলে তাকে বরণ করে নেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।

দুই দিনের রাষ্ট্রীয় সফরের শেষদিন আজ সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এছাড়া দু’দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান কর্মকর্তারা।