― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কক্সবাজারে শুরু হলো রোহিঙ্গা সংলাপ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকট সমাধানে উদ্দেশ্যে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ। আজ সোমবার (২৫ আগস্ট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সংলাপ মূলত সেপ্টেম্বরের বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে আয়োজন করা হয়েছে। এই সংলাপে রোহিঙ্গা শরণার্থীরা সরাসরি অংশগ্রহণ করবেন। তারা এখানে তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এই মতামত ও আলোচনা নিউইয়র্ক সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।


গতকাল রবিবার কক্সবাজারে পররাষ্ট্র সচিব বলেছেন, ‘সংলাপের কাঠামো চারটি থিম্যাটিক অধিবেশনে সাজানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবেলা, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ।

তিনি বলেন, “সংলাপ শেষে একটি ‘চেয়ার’স সামারি’ তৈরি করা হবে। ওই নথিতে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশমালা অন্তর্ভুক্ত থাকবে। এটি পরবর্তীতে নিউইয়র্ক সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে।”