― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মিথ্যা ধর্ষণ মামলা করে গৃহবধু জেলে

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা ফেরত না দেয়ায় মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করা গৃহবধুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন ওই গৃহবধূ।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।


জেলে যাওয়া গৃহবধূ হলেন, সাদিয়া আফরিন তানিয়া। সে বরিশালের উজিরপুর উপজেলার হানুয়া বাড়পাইকা গ্রামের মো. আলউদ্দিন হাওলাদারের কন্যা ও বরিশাল নগরীর নবগ্রাম রোড খান বাড়ী এলাকার বাসিন্দা মালয়শিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী।


মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, তানিয়ার স্বামী খলিলুর রহমানকে ১০ শতাংশ জমি কিনে দেয়ার কথা বলে পুলিশ সদস্য নগরীর নবগ্রাম রোড খান বাড়ী এলাকার বাসিন্দা মিজানুর রহমান ফারুকের কাছে ৪৫ লাখ টাকা দেয়।

পরে জমি না দেয়ায় আদালতে মামলা করে। ওই মামলার পর গৃহবধুকে ধর্ষনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষনের অভিযোগেও মামলা করে।

ওই মামলার বিচারবিভাগীয় তদন্তে ধর্ষনের কোন প্রমান পায়নি। তাই মিথ্যা ধর্ষনের অভিযোগে মামলা করায় মিজানুর রহমান ফারুক ওই গৃহবধুকে আসামী করে মামলা করে।

মামলার আসামী হিসেবে আদালতে হাজির হলে তাকে জেলে পাঠিয়েছেন বিচারক।

তানিয়া প্রতারণা করে বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিএম/জ/রা