― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মানুষের খাদ্য পছন্দের কারণ বিশ্লেষণে ঢাকায় বিশেষজ্ঞ সম্মেলন, সঠিক পুষ্টি কার্যক্রম নির্ধারণের তাগিদ

বাংলাদেশে টেকসই, স্বাস্থ্যকর ও উন্নত খাদ্যাভ্যাস গড়ে তুলতে মানুষ কেন এবং কীভাবে দৈনন্দিন খাদ্য নির্বাচন করে, তা উদঘাটনে ঢাকায় এক আন্তর্জাতিক বিশেষজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীর শেরাটন ঢাকায় ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) আয়োজিত ‘এক্সপার্ট ইলিসিটেশন ওয়ার্কশপ’-এ সরকারি কর্মকর্তা, পুষ্টিবিদ, শিক্ষক, রেস্তোরাঁ উদ্যোক্তা ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় আন্তর্জাতিক গবেষণাধাঁচ ‘গ্যাস্ট্রোনোমিক সিস্টেমস রিসার্চ’ (GSR) কাঠামোর আওতায় বাংলাদেশের মানুষের খাবার নির্বাচনের পেছনের সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও আচরণগত প্রভাবকগুলো চিহ্নিত করা হয়। ইরি আয়োজিত এই অধিবেশনে পুষ্টি বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি ও গৃহস্থালি চর্চাভিত্তিক ৩৯ জন বিশেষজ্ঞ তাঁদের নিবিড় অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করেন।

অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউটিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ, গেইন বাংলাদেশ, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, সাজিদা ফাউন্ডেশন এবং সান ইউথ নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রেস্তোরাঁ খাতের প্রতিনিধি, খাদ্য ইতিহাসবিদ ও ফুড ব্লগারেরাও ঐতিহ্যের নিরিখে মানুষের খাদ্যাভ্যাসের বিবর্তন তুলে ধরেন।

উদ্বোধনী সেশনে ইরির প্রজেক্ট লিডার ড. অরিিন্দম সমাদ্দার জোর দিয়ে বলেন, খাদ্য সমস্যার সমাধান কেবল উৎপাদন বাড়িয়ে সম্ভব নয়। মানুষ কেন একটি নির্দিষ্ট খাবার বেছে নিচ্ছে, সেই মনস্তত্ত্ব ও সংস্কৃতি বোঝা সবচেয়ে জরুরি। যদি খাদ্যাভ্যাস সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, তবে স্বাস্থ্য সুরক্ষার পুষ্টি কার্যক্রমও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করেই সাজাতে হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমান ভূঁইয়া জানান, জিএসআর কাঠামোটি জটিল পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি অত্যন্ত সহজ, বাস্তবসম্মত ও টেকসই উপায়। এই স্থানীয় বাস্তবতাভিত্তিক সমাধান ভবিষ্যতে কার্যকর প্রভাব ফেলবে। অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিমিটেডের প্রধান খাদ্যপথ্যবিদ ইশরাত জাহান দরিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও পুষ্টি নিশ্চিত করতে সাংস্কৃতিক প্রভাব বোঝা অন্যতম প্রাথমিক ধাপ।

ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী উল্লেখ করেন, স্বাস্থ্য ও পুষ্টি সুবিধা নিশ্চিত করা এখন ইরির নতুন কৌশলগত অগ্রাধিকারের মূল অংশ। এটি শুধু খাদ্য নিরাপত্তাই আনবে না, বরং ধানভিত্তিক কৃষিব্যবস্থার মধ্য দিয়ে মানুষের পাতে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সহায়তা করবে।