― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন। মিছিলটি আমতলী মোড় অতিক্রম করে সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়।

প্রতিবাদকারীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।

অবরোধের কারণে মহাখালীতে সড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস রেলক্রসিং পার হওয়ার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি থামতে অস্বীকৃতি জানালে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন, যাতে সাধারণ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে শিশু, মহিলাসহ বৃদ্ধ মানুষও ছিলো।

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলকামান ও এপিসি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। উল্লেখ্য, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে এ দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শিক্ষার্থীদের দাবি, “তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন” গঠন করে কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।