― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ভোলায় ক্যান্সার প্রতিরোধের টিকা নিয়ে ৬৫ ছাত্রী অসুস্থ্য

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে মেয়েদের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধের টিকা (এইচপিভি) নিয়ে পয়ষট্টি জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছেন। অসুস্থ্য ছাত্রীদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্ব অসুস্থ্য ছয়জনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিরুপম চন্দ্র সোহাগ জানান, আতঙ্ক থেকে ছাত্রীদের এমন হয়েছে। এটা এক ধরণের মাসসাইকোলজিক্যাল ইলনেস। একজন আতঙ্কিত হয়ে পড়লে, তাকে দেখে অন্যদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। এতে ভয়ের কিছু নেই। নার্ভাসনেস থেকে শিক্ষাথীরা অসুস্থ্য হয়েছে। বিশ্রাম নিলে সুস্থ্য হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার রাইহানুজ্জামান সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই স্কুলে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এ সময় কিছু ছাত্রী অসুস্থ্যবোধ করলে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৫২ জন ভর্তি হয়েছে। ১০ জন দুপুর ৩টার মধ্যে বাড়ি ফিরে গেছে। ৪২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অসুস্থ্য ছাত্রীদের অভিভাবকরা জানান, বেশকিছু ছাত্রী সকালে না খেয়ে খালিপেটে বাড়ি থেকে আসে। ওই অবস্থায় টিকা দেওয়ায় অনেকে মাথা ঘুরে পড়ে যায়। অনেকে বমি করে। এমন ঘটনায় উত্তেজানা ছড়িয়ে পড়লে স্থানীয়রা টীকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান হাসপাতালে রোগীদের দেখার পর সাংবাদিকদের জানান, চিকিৎসকদের সাথে তার কথা হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তার পরও বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।